বিশ্বের প্রথম টিএসএমসি ৪ ন্যানোমিটার চিপ উন্মুক্ত

২০ নভেম্বর, ২০২১ ২২:০৭  
চিপ মার্কেটে অন্যতম শীর্ষস্থানীয় নাম মিডিয়াটেক। সম্প্রতি মিডিয়াটেক তাদের ডাইমেনসিটি ৯০০০ ফাইভজি চিপসেট উন্মুক্ত করেছে। আর উন্মোচনের মাধ্যমে একাধিক ক্ষেত্রে ‘প্রথম’ স্বীকৃতি লুফে নিয়েছে চিপসেটটি। খবর ফোন এরিনা। বেশ আগে থেকেই মিডিয়াটেক মূলত মিড রেঞ্জ এবং ‘প্রিমিয়াম’ চিপসেটে নজর দিয়ে যাচ্ছে। আর নতুন এই চিপসেটের মাধ্যমে বাজারের ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে টেক্কা দিতে যাচ্ছে কোম্পানিটি। ডাইমেনসিটি ৯০০০ ফাইভজি চিপসেট হলো টিএসএমসির তৈরি প্রথম কোনো ৪ ন্যানোমিটার চিপসেট। এটি ৬ শতাংশ অধিক ঘনত্ব দেয়, যার ফলে সক্ষমতা তৈরির ক্ষেত্রে অধিক সুবিধা পেয়েছে চিপসেটটি। বিশেষ করে, ভালো পারফরমেন্স এবং কম শক্তি ব্যবহারের ক্ষেত্রে ভূমিকা রেখেছে নতুন প্রযুক্তির এই চিপসেট। ডায়মেনসিটি ৯০০০ ফাইভজি হলো প্রথম চিপসেট যেটির কর্টেক্স-এক্স২ কোর ক্লক স্পিড সর্বোচ্চ ৩.০৫ গিগাহার্টজ। এছাড়া এটি প্রথম স্মার্টফোন চিপ যেটি ব্লুটুথ ৫.৩ সমর্থন করবে। আর গতির ক্ষেত্রে বাজারের শীর্ষস্থানীয় সব চিপসেটকে পিছনে ফেলার দাবি করেছে মিডিয়াটেক। ডিবিটেক/বিএমটি